ইবনে আব্বাস সংবাদ দিচ্ছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যমযমের পানি পান করিয়েছেন। তিনি তা দাঁড়িয়ে পান করেছেন। আর আলী ইবনে আবু তালিবও দাঁড়িয়ে পান করেছেন এবং বলেছেন: তোমরা আমাকে যেরূপ করতে দেখেছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সেরূপ করেছেন। একই সংবাদ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতে দেখেছেন।