ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “লজ্জা মঙ্গলই বয়ে আনে।” অন্য বর্ণনায় আছে, “লজ্জার সবটুকু মঙ্গলই মঙ্গল।” সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
explain-icon

ব্যাখ্যা

লজ্জা হলো মানুষের আত্মার একটি গুণ যা মানুষকে সুন্দর ও রুচীশীল কাজ করা এবং অশ্লীল ও ঘৃণিত কাজ ছাড়ার প্রতি উদ্বুদ্ধ করে। ফলে সে ভালো কর্ম ছাড়া আর কোন কর্ম করে না।

explain-icon

আরো