সুন্নাত হলো যখন কুমারীকে বিবাহিতার ওপর বিবাহ করে তখন তার নিকট সাত দিন রাত যাপন করবে। তাকে সঙ্গ মহব্বত করবে এবং তার ভীতি ও লজ্জা দূর করবে। কারণ, সে নব বিবাহিতা। তারপর তার সব স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখবে। আর যখন বিবাহিতা নারীকে বিবাহ করে তখন তার নিকট তিনদিন অবস্থান করবে। কারণ, এ নারী এ সবের প্রতি প্রথম নারীর তুলনায় কম মুহতাজ। এ মুল্যবান বিধানটি এ হাদীসটিতে এসেছে মারফূ‘ হিসেবে। কারণ, বর্ণনাকারী যখন সুন্নাহ বলে তখন তারা এ দ্বারা রাসূলের সুনাহই উদ্দেশ্য নেয়। আর মারফূ‘ হওয়া আর হাদীসে মারফূ‘ অর্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা।