রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদীনের অভ্যাস ছিল তারা মানুষদের নিয়ে ঈদুল আযহা ও ফিতরের সালাত আদায় করতেন এবং খুতবা দিতেন। আর খুতবার আগে সালাত আদায় করতেন। এভাবে আমল চলছিল। তারপর আসল মারওয়ানের যুগ। তখন সালাতের আগে খুতবা দেওয়া আরম্ভ করলেন।